শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকফের ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া
spot_img
spot_img

ফের ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।  দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্যানটেনে বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুকাবুমি রিজেন্সি থেকে ৭৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ৬৩ কিলোমিটার গভীরে।
জানা যায়, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।
এর আগে গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার নুসা টেঙ্গারা প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.১।
প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে।
২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়।খবর সিনহুয়া নিউজের’

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments