ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সোমবার, ১৩ জুন বেলা ১১ টায় বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন সিএনজি আরোহী নিহত ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওমরপুর বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন সিএনজি আরোহী নিহত হয়। এবং শিশু সহ চার জন গুরুত্ব আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার কাষুটিয়া গ্রামের বাবলু মিয়া ও নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের আব্দুল খালেক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments