সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবঙ্গবন্ধু শিল্প পুরস্কার পাচ্ছে পুঁজিবাজারের ৩ কোম্পানি
spot_img
spot_img

বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পাচ্ছে পুঁজিবাজারের ৩ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন কাতের ৩ কোম্পানি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’ পেতে যাচ্ছে। আগামী ৩ অক্টোবর, মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান তিনটির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-রানার অটোমোবাইলস লিমিটেড, বিএসআরএম লিমিটেড এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

তথ্যমতে, প্রতিষ্ঠান তিনটির মধ্যে রানার অটোমোবাইলস বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে। একই ক্যাটাগরিতে তৃতিয় হয়েছে বিএসআরএম লিমিটেড।

অন্যদিকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে।

শিল্পমন্ত্রণালয় আলোচিত তিন প্রতিষ্ঠানসহ ১২ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’ এর জন্য নির্বাচিত করেছে।

আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পুরস্কারের জন্য নির্বাচিতদের হাতে স্বর্ণখচিত ক্রেস্ট, টাকা ও সম্মাননা পত্র তুলে দিবেন। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো: মাহবুবুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এবং স্বাগত বক্তব্য রাখবেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

শিল্প মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত ১২ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ২টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ১টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ১টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ২টি। এই বছর হস্ত ও কারু শিল্প ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠান মনোনিত হয়নি।

পুরস্কারপ্রাপ্ত অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে রানার অটোমোবাইলস লি:, ২য় হয়েছে জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লি:, এবং ৩য় হয়েছে বিএসআরএম স্টিলস্ লি:। মাঝারি শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে নিতা কোম্পানী লি: এবং ২য় হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস্ লি:, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে হযরত আমানত শাহ স্পিনিং মিলস্ লি:, ২য় হয়েছে বসুমতি ডিষ্ট্রিবিউশন লি: এবং ৩য় হয়েছে টেকনো মিডিয়া লি:। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে শুধুমাত্র ১টি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লি:। কুটির শিল্প ক্যাটাগরিতে শুধুমাত্র ১টি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সামসুন্নাহার টেক্সটাইল মিলস্ এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লি: এবং ২য় হয়েছে সুপার স্টার ইলেক্ট্রিক্যাল এক্সেসরিজ লি:।

১ম পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট, ২য় পুরস্কার হিসেবে প্রত্যেককে ২ লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং ৩য় পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট দেয়া হচ্ছে। স্বর্ণের ক্রেস্টগুলো ১৮ ক্যারেট মানের স্বর্ণ দ্বারা নির্মিত। এছাড়া পুরস্কারপ্রাপ্ত সকলকেই সম্মাননাপত্র প্রদান করা হবে।

শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বার্ষিক টার্ণওভার, আমদানি বিকল্প পণ্য উৎপাদন, স্থানীয় কাঁচামাল ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক দায়িত্ব পালন, নিষ্কন্টক ভূমি ও ভূমির পরিকল্পিত ও দক্ষ ব্যবহার, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি ক্ষেত্রের অবদান বিবেচনা করা হয়েছে। পুরস্কারের জন্য শিল্প উদ্যোক্তা/শিল্প প্রতিষ্ঠান মনোনয়নে কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ আবশ্যক। এর মধ্যে শিল্প উদ্যোক্তা/শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে স্থাপিত হতে হবে। শিল্প ক্ষেত্রে আবেদনকারী শিল্পপতি/উদ্যোক্তার সামগ্রিক অবদান সন্তোষজনক হতে হবে ও দেশের গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ বা আমদানি বিকল্প বা রপ্তানিমুখী পণ্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর অবদান রাখতে হবে।

এছাড়া, নিয়মিত কর পরিশোধ করতে হবে। কোনো ফৌজদারি অপরাধের জন্য কোনো ট্রাইব্যুনাল বা আদালত কর্তৃক ৬ মাস বা তদধিক সময়ের জন্য কোনো উদ্যোক্তা/শিল্প প্রতিষ্ঠানের মালিককে দণ্ডিত করলে এবং দণ্ডভোগের পর ন্যূনতম ২ বছর সময় অতিক্রান্ত না হলে কিংবা তার বিরুদ্ধে কোনো ট্রাইব্যুনাল বা আদালতে উক্তরূপ কোনো মামলা চলমান থাকলে, সেই শিল্প উদ্যোক্তা/শিল্প প্রতিষ্ঠান মনোনয়নের জন্য বিবেচনা করা হয়নি। ঋণ খেলাপি, সরকারি বিল খেলাপি, কর খেলাপি, অর্থ পাচারকারী, সরকারি জায়গায় অবৈধ দখলদার ও পরিবেশ দূষণকারী শিল্প উদ্যোক্তা/শিল্প প্রতিষ্ঠানও এই সম্মানজনক পুরস্কারের জন্য বিবেচিত হয় না। উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে কোনো প্রতিষ্ঠান একবার পুরস্কারের জন্য নির্বাচিত হলে, একই ক্যাটাগরিতে পরবর্তী ০৩(তিন) বছরের জন্য তাঁর আবেদন বিবেচনা করা হয় না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments