সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবদলে গেল সুস্মিতার জন্মতারিখ
spot_img
spot_img

বদলে গেল সুস্মিতার জন্মতারিখ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হঠাৎ করেই বদলে গেল সুস্মিতা সেনের জন্মতারিখ! যা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ!! কেননা এই বলিউড অভিনেত্রী তাঁর জন্মতারিখ উল্লেখ করেছেন ২৭ জানুয়ারি ২০২৩। সেই হিসেবে সাবেক এই মিস ইউনিভার্সের বয়স এখন ১৬ মাস! না, ভুল করে নয়, বরং নিজের ইনস্টাগ্রাম বায়োতে বলিউড অভিনেত্রী স্বজ্ঞানে এ জন্মতারিখ লিপিবদ্ধ করেছেন। যার পরিপ্রেক্ষিতে বলিউড দুনিয়ায় এটাই এখন হয়ে উঠেছে আলোচনার বিষয়।

অনেকে বলছেন, নিশ্চয় সুস্মিতার মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে, নইলে এমন উদ্ভট কাণ্ডকারখানা করার কোনো কারণ নেই। কেউ আবার বলছেন, এটা তাঁর নতুন কোনো কাজের অভিনব প্রচারণা; কেননা আজকাল অনেক তারকা তাদের কাজ নিয়ে রহস্য সৃষ্টি করতে পছন্দ করেন।

নেট দুনিয়ায় যখন সুস্মিতার নতুন জন্মতারিখ নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে, তখন রহস্য উন্মোচন করেছেন অভিনেত্রী নিজেই।

এ নিয়ে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম। তাই এ দিনটাকে দ্বিতীয় জন্মদিন হিসেবে দেখতে চাই। সে কারণেই ইনস্টাগ্রাম বায়োতে জন্মতারিখ বদলে ২৭ ফেব্রয়ারি ২০২৩ উল্লেখ করেছি। জীবন উদযাপনের জন্য এ তারিখটিকে এখন প্রাধান্য দিতে চাই।

প্রসঙ্গত, ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে ওয়েব সিরিজ ‘আরিয়া’র শুটিং চলাকালে হার্ট অ্যাটাকের শিকার হন সুস্মিতা সেন। আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ থাকার পরও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন এ অভিনেত্রী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments