শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবন্ড ইস্যুর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে রবি
spot_img
spot_img

বন্ড ইস্যুর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে রবি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে  তালিকাভুক্তির পক্রিয়াতে থাকা রবি আজিয়াটা লিমিটেড কোম্পানিটি শরীয়াহ ভিত্তিক বন্ড ইস্যুর মাধ্যমে ৪০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাহার করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) শর্তের কারণে বন্ড ইস্যু করতে পারছে না রবি।‌ তাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আবেদন প্রত্যাহার করে নিয়েছে কোম্পানিটি। ইতিমধ্যে কোম্পানিটিকে এই সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে বিএসইসি।

আরো জানা যায়, নিয়ম অনুযায়ী বিটিআরসি থেকে বন্ড ইস্যু করার জন্য রবির অনুমোদন নিতে হয়। অনুমোদনের জন্য আবেদন করা হলে বিভিন্ন জটিলকার কারণে সেখানে দীর্ঘ সময় লেগেছে। অন্যদিকে অনুমোদন দেওয়ার পরও সেখানে নির্দিষ্ট সময়ের শর্ত জুড়ে দেয় বিটিআরসি। ফলে এই শর্তে রাজি হয়নি বিনিয়োগকারীরা। এই জন্য কোম্পানিটি বন্ড ইস্যুর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

বন্ড ইস্যু করার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেটি রাখতে হয়। কিন্ত বিটিআরসি বলছে, যে কোন সময় বন্ড প্রত্যাহারের নির্দেশ দিলে তা পালন করতে হবে। এই প্রস্তাবে রাজি হয়নি কোম্পানিটি। তাই কোম্পানিটি বন্ড ইস্যু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি পুঁজিবাজার দশ টাকা অভিহিত মূল্যের ৫২ কোটি ৩৮ লাখ শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে । এই শেয়ারের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৫২৩ কোটি টাকা তুলবে রবি। আর দেশ-বিদেশের বিনিয়োগকারীদের পাশাপাশি রবির পরিচালক ও কর্মীদের জন্যও কোম্পানির শেয়ার মালিক হওয়ার সুযোগ করে দেবে এই আইপিও।

রবির ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। দেশে রবির সেবাগ্রহীতার সংখ্যা এখন ৪ কোটি ৭৩ লাখ, যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৩০ শতাংশ। মালয়েশিয়ার কোম্পানি আজিয়াটা রবির ৬৮.৭ শতাংশ শেয়ারের মালিক।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments