বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবন্যার্তদের জন্য কর্মীদের একদিনের বেতন ও সিএসআর থেকে ১ কোটি টাকা দিলো...
spot_img
spot_img

বন্যার্তদের জন্য কর্মীদের একদিনের বেতন ও সিএসআর থেকে ১ কোটি টাকা দিলো এনআরবিসি ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বন্যা দুর্গতদের সহযোগিতায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ১ কোটি টাকা এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। এরমধ্যে ৫০ লাখ টাকা ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ প্রদান এবং বাকী ৫০ লাখ এনআরবিসি ব্যাংকের আক্রান্ত এলাকার শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে সরাসরি ভুক্তভোগীদের মাঝে বিতরণ করা হবে। এক সার্কুলেশন মেমোর প্রেক্ষিতে এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ ২৫ আগস্ট, ২০২৪ তারিখ (রোববার) সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা পে-অর্ডার জমা করা হয়।

এদিকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রামসহ আক্রান্ত জেলাগুলোর বিভিন্ন স্থানে ভুক্তভোগীদের মাঝে খাদ্য সামগ্রীও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। পরিচালকদের ব্যক্তিগত অনুদান এবং কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী, ওষুধ ও পানি বিতরণ করা হচ্ছে।

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, গ্রাম-বাংলার গণমানুষের ব্যাংক ও ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবিসি ব্যাংক কল্যাণমুখী কাজে সবসময় এগিয়ে থাকে। ভয়াবহ বন্যায় সারাদেশের ১২টি জেলার লাখ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছে। এনআরবিসি ব্যাংক বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছে। বন্যা কবলিত মানুষদেরকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এনআরবিসি ব্যাংক।

তিনি আরও বলেন, সিএসআর তহবিল থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি বন্যায় আক্রান্তদের কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসায়িক কার্যক্রম এবং কৃষি ও অন্যান্য কার্যক্রম পুনরায় শুরু করতে স্বল্প সুদে বিনা জামানতে ক্ষুদ্রঋণ বিতরণ বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এনআরবিসি ব্যাংক। বর্তমানে ৭৫০টি শাখা-উপশাখাসহ সারাদেশের প্রায় দেড় হাজারেরও বেশি সেবাকেন্দ্রের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করছে। প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্রঋণ বিতরণ করছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে প্রায় ১ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিনা জামানতে প্রায় ২ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments