ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবহাওয়া মেঘলা থাকলে কার না ঘুরতে ভালো লাগে। তবে মুষলধারে বৃষ্টির পর ঘরের ভেতর অনেকক্ষণ বসে, বারান্দায় বা বাইরে তাকালেই দেখা যায় ভেজা সড়ক। এসময় ভ্রমণের কিছু উপযুক্ত জায়গা জানা থাকলে ভ্রমণের আনন্দ আরোও বেড়ে যায়। বর্ষায় ভ্রমণ করতে পরিকল্পনায় রাখা যায় কয়েকটি জায়গা।

ভালো এডভেঞ্চার আশা করলে বন্ধুদের নিয়ে কাপ্তাই লেকে যেতে পারেন। সেখানে আকাশ পরিষ্কার নীল। বর্ষায়ও আকাশটাকে নীল দেখাবে অধিকাংশ সময়। আর আকাশের নীল প্রতিফলিত হয়ে লেকের পানিও করে দেয় নীল। মজার ব্যাপার হলো, বর্ষায় কর্ণফুলীর বাঁধ দেয়া হয় খুলে। ফলে পানিও থাকে বেশি। এই সময় কায়াকিং করার মতো বিরল সুযোগ আপনি পাবেন। শুধু তাই নয়, মাছ ধরা, নৌকাভ্রমণের অভিজ্ঞতাও কম নয়, এডভেঞ্চারে ঠাসা কাপ্তাই লেক।
পরিবার নিয়ে যেতে পারেন সিলেট জেলার মৌলভীবাজার। এটি এমনিতেই পর্যটকদের প্রিয় জায়গা। এখানের মনোরম দৃশ্য উপভোগ করার সবচেয়ে উপযুক্ত সময় বর্ষা। বলা হয় বর্ষায় চায়ের রাজধানী অসম্ভব সুন্দর হয়ে ওঠে। বৃষ্টি কুয়াশার মতো চাদর বিছিয়ে দেয় দিগন্তে। আর চায়ের পাতা থরথর করে কাঁপে। কোনো ভালো ঘরে বসে এই দৃশ্য দেখে কেমন প্রশান্তি লাগতে পারে ভেবে দেখুন একবার।
বর্ষায় কাপল বা তরুণরা যেতে পারেন টাঙ্গুয়ার হাওর। সম্প্রতি এটি নৌকাভ্রমণের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। হাওরে থৈ থৈ পানি। চারদিকে এক অপূর্ব দৃশ্য এই বর্ষায়। আকাশ ধূসর ভীষণ। চারদিকে সবুজ কিংবা ভূমি আকাশের সঙ্গে গেঁথে আছে কোনো জলরঙের ছবির মতো। নৌকার দুলুনিতে সেই দৃশ্য শ্বাসরুদ্ধকর হতে এর জুড়ি মেলা ভার। বর্ষার রাতে টাঙ্গুয়ার হাওরে মেঘের ফাঁকে রুপালি এক চাঁদ আপনাকে এনে দিবে প্রশান্তি। এছাড়াও রুপালী চাঁদের আলোর মোহনীর রূপে আপনি সোনালী তীরের খোঁজ করবেন ভোরে। এখানেই হয়তো নীলকণ্ঠ পাখির খোঁজ মিলবে সহজে। সে এক অদ্ভুত অনুভূতি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.
























Recent Comments