ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিক (৩১ মার্চ’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কাগজ ও প্রকাশনা খাতের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এতে গেল বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে ক্যাশ ফ্লোতে ধস নেমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩.৯৯ টাকা (নেগেটিভ)। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০.১২ টাকা। অর্থাৎ গেল বছর যেখানে কোম্পানিটির পজেটিভ ক্যাশ ফ্লো ছিল ১০ টাকার ওপরে। সেখানে এ বছর ক্যাশ ফ্লো প্রায় ৪ টাকা নেগেটিভ হয়ে গেছে।
এদিকে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.০১ টাকা। ৩১ মার্চ ২০২১ অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.৫৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি
































Recent Comments