মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব করতে চায় মেক্সিকো
spot_img
spot_img

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব করতে চায় মেক্সিকো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ও মেক্সিকোর ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা তুলে ধরে এ সম্পর্ককে আরও জোরদারকরণে মেক্সিকোর অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের মহাপরিচালক ফার্নান্দো গঞ্জালেজ সাইফে। স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) ২০২৩ তারিখে মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে অঙ্গীকারের কথা ব্যক্ত করেন সাইফে।

মেক্সিকোর এশিয়া প্যাসিফিক বিভাগের মহাপরিচালক গত বছরের নভেম্বরে বাংলাদেশ এবং মেক্সিকোর মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ফরেন অফিস কন্সাল্টেশনে অংশগ্রহণের সুবাদে বাংলাদেশের যে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি প্রত্যক্ষ করেন তার ভূয়সী প্রশংসা করেন। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উজ্জ্বল সম্ভাবনার কথা উল্লেখ করে সাইফে সম্পর্ককে আরও গতিশীল, শক্তিশালী ও বাস্তবমুখী করে গড়ে তুলতে মেক্সিকো প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

মেক্সিকোয় বাংলাদেশ দূতাবাস বলছে, এ বছর ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের প্রেক্ষাপটে সাইফের এ অঙ্গীকার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যা দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা, যোগাযোগ ও অংশীদারিত্বের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যকার স্থায়ী বন্ধনের কথা উল্লেখ করে বলেন, এ বছর ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ উন্মোচিত হবে।

দূতাবাস জানায়, মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে সহযোগিতা ও সহযোগিতার জন্য নতুন পথ অনুসন্ধানে কাজ করে চলেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments