সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশের ৪ প্রকল্পে ১৪০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি
spot_img
spot_img

বাংলাদেশের ৪ প্রকল্পে ১৪০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে চারটি বড় প্রকল্পে ১৪০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এ লক্ষ্যে রোববার (২৪ মে) ঢাকায় এডিবি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও এডিবির দ্রুত ও সময়োপযোগী সহায়তা দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, সোমবার এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হতে পারে।

মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এ প্রকল্পগুলো দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে বাংলাদেশ ও এডিবির অংশীদারত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চুক্তির আওতায় যেসব প্রকল্পে অর্থায়ন করা হবে সেগুলো হলো-অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন জোরদার কর্মসূচি, সামাজিক সুরক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি, ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প এবং নারায়ণগঞ্জ সবুজ ও সহনশীল নগর উন্নয়ন প্রকল্প।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments