বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত: ৩ জন কোয়ারেইন্টানে ভর্তি
spot_img
spot_img

বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত: ৩ জন কোয়ারেইন্টানে ভর্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত করেছে। রোববার বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আক্রান্ত রোগীদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছে। তাদের কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, বাংলাদেশেও তিন জন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত এই তিন ব্যক্তির মধ্যে দুজন ইতালি থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে দুজন পুরুষ, অপরজন নারী।

আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটির পরিচালক আরও জানান, ইতালি থেকে আসা দুজন ভিন্ন পরিবারের সদস্য। তবে তাদের একজন বাসায় আসার পর সে বাসাতেও একজন নারী আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, জ্বর ও কাশি নিয়ে এই তিন ব্যক্তি আইইডিসিআরে যোগাযোগ করে। এরপর গত ২৪ ঘণ্টায় তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তারা পজিটিভ প্রমাণিত হন। তাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। এছাড়াও আরও দুই ব্যক্তিকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তাদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ৪৯৫ জন দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। বিশ্বের ৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত ৫৭ হাজার ৬১১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে সরকারের নেয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট। বিভিন্ন বন্দরে করোনার কী পরীক্ষা করা হচ্ছে ও পরীক্ষকরা প্রশিক্ষিত কি না, সারাদেশে করোনা ভাইরাস রোগীদের রাখার জন্য হাসপাতালে আলাদা কেবিনের ব্যবস্থা আছে কি না এবং এই ভাইরাস শনাক্তের জন্য দেশে পর্যাপ্ত সরঞ্জাম আছে কি না, সে সব বিষয়েও জানাতে এবং ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত তথ্য জানাতে হবে।

ডেইলি শেয়ারবাজার.কম/

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments