বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশ খুবই নিরাপদ দেশ, আশা করি ভারত আসবে’
spot_img
spot_img

বাংলাদেশ খুবই নিরাপদ দেশ, আশা করি ভারত আসবে’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের বাংলাদেশ সফর শুরু হতে বাকি আর মাসখানেক। কিন্তু নির্ধারিত দ্বিপক্ষীয় সিরিজ ঘিরে এখনো কাটেনি ধোঁয়াশা। আনুষ্ঠানিক সূচির নিশ্চয়তা না আসায় সফরটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ বিষয়ে কোনো নিশ্চিত বার্তা দিতে না পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল আশা ছাড়ছেন না। বাংলাদেশ নিরাপদ দেশ উল্লেখ করে সফরটি সফলভাবে সম্পন্ন করতে নিজেদের সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছেন তিনি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। মূলত গত বছর এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। নতুন করে সূচি ঘোষণার পরও দুই দেশের বোর্ডের তরফ থেকে চূড়ান্ত বিবৃতি না আসায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে আমার কাছে নিশ্চিত কোনো খবর নেই। তবে আলোচনা থেমে নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আমাদের নিয়মিত বার্তা আদান-প্রদান হচ্ছে। আমরা সবদিক থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভারত-বাংলাদেশ সিরিজের আমেজ ও উত্তেজনা সবসময়ই ভিন্ন মাত্রার। আমি খুব আশাবাদী যে তারা আসবে, কারণ বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ।’

তামিম নিজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আমি বিসিবি সভাপতি হলেও আমার কাজের একটা নির্দিষ্ট আইনি সীমা আছে, যা অতিক্রম করা সম্ভব নয়। দায়িত্বের জায়গা থেকে ভারতীয় ক্রিকেট নেতৃত্বের কাছে এই সিরিজের গুরুত্ব ও নানা দিক তুলে ধরছি। কিন্তু বেশ কিছু বিষয় চূড়ান্ত হওয়া সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘এখন পর্যন্ত যত দূর কথা হয়েছে, দৃষ্টিভঙ্গি বেশ ইতিবাচক। তবে সিদ্ধান্ত যা-ই হোক, তা দ্রুত আসা প্রয়োজন। আশা করছি আর দীর্ঘায়িত হবে না। সফরটি অনুষ্ঠিত হবে কি হবে না, সে বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments