ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ০৭ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিলো ২ টাকা ১৪ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩ টাকা ০৬ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭ টাকা ৬৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৯৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments