সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবাপ্পী লাহিড়ীর শেষকৃত্য আজ
spot_img
spot_img

বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত পবনহংস মহাশ্মশানে তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন বাপ্পী লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী । বাবার মৃত্যু খবর পেয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি এলেই শেষকৃত্য সম্পন্ন হবে।

৬৯ বছর বয়সে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মুম্বাইয়ের হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সংগীত শিল্পী বাপ্পী লাহিড়ী।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ী। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান।

২০২০ সালে তার শেষ গান ছিল ‘বাগি-৩’র জন্য। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’জনেই সংগীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পী ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments