ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের ফুটবল এগিয়ে নিতে সকলের সহায়তা চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তার মতে, ফুটবল একার পক্ষে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সবাইকে নিয়েই কাজ করতে হয়।বাংলাদেশ নারী ফুটবল দল অর্থ সংকটে অলিম্পিক বাছাইপর্বে যেতে পারেনি। বিষয়টি নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেন কাজী সালাউদ্দিন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন করে আর্থিক সহায়তা দিতে চাওয়া হলেও তা দেরি হয়ে গেছে।
ফুটবল বাঁচাতে সবার একসঙ্গে হওয়া জরুরি উল্লেখ করে সালাউদ্দিন বলেন, ‘টিভিতে দেখলাম, ওমুক এটা ওটা বিক্রি করবে, সেটা বিক্রি করবে। আমি তো ওদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছি। এখন কে কি করে দেখি। ফুটবল একার পক্ষে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সবাইকে নিয়ে করতে হয়। রাস্তায় রাস্তায় টোকাইয়া টাকা উঠানো আমার ডিউটি নয়।’
বাফুফের ইমেজ সংকট নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি পুরোপুরি একমত নই। বলছি না যে ইমেজ সংকট নেই। আমি বলছি, ফান্ড সমস্যার সমাধান হওয়া উচিত। আমি অনুভব করি, আপনারা চেষ্টা করছেন যাতে আমাদের ইমেজটা না থাকে। আপনারা চাইছেন, কতটুকু সমালোচনা করা যায়। আপনারা তো সাহায্য করছেন না।
এ সময় প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন পাওয়ার বিষয়ে সালাউদ্দিন “দুটো কথা বলেছেন। প্রথমত; কত টাকা লাগবে এখনই বলো। দ্বিতীয়ত; আমি কেন প্রাইম মিনিস্টারকে জানাইনি।
আমি বলেছি, ‘আমার ভুল হয়েছে, আপনাকে জানাইনি। এখন আপনি টাকা দিলেও আমি দল পাঠাতে পারবো না। কারণ দেরি হয়ে গেছে।
তৃতীয়ত; বলেছি স্থায়ী সমাধান করে দেন। ফেডারেশনে যেই থাকুক যেন ঠিকমতো চলতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments