ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে অন্তর্বর্তীকালীন হিসেবে ৩০০ শতাংশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি ৩০ টাকা ডিভিডেন্ড দেওয়া হবে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
অন্তর্বর্কীকালীন ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি। অর্থাৎ এই তরিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারা ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
Recent Comments