শুক্রবার, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাড়ছে মুনাফা তোলার প্রবণতা: কারেকশনে পুঁজিবাজার
spot_img
spot_img

বাড়ছে মুনাফা তোলার প্রবণতা: কারেকশনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১২ জানুয়ারি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৩.২৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৫ শতাংশ বা ৫৩.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৯৬.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯৪.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০৬.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, কমেছে ২৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.২৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৯৯৫টি শেয়ার ২ লাখ ৫২ হাজার ৩১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৬৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা।

গতকাল ১১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ৫৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ৪৯.১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৯৫.৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬২৬.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৯ টির, কমে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয় ৪৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৩ কোটি ২৭ লাখ ১৪ হাজার ১২৮টি শেয়ার ২ লাখ ৯০ হাজার ৫৯৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯৭৬ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩১৩ কোটি ৯ লাখ ৩৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৩ শতাংশ বা ১৭১.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৪৯.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৪টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২ কোটি ৭০ লাখ ২৬ হাজার ৮০২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৭০ লাখ ২৬ হাজার ৮০২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ১৭ কোটি ৮৬ লাখ ২৯ হাজার ২৯৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments