বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাড়ছে লেনদেন: ফ্লোর ভাঙ্গার অপেক্ষায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

বাড়ছে লেনদেন: ফ্লোর ভাঙ্গার অপেক্ষায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২০.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৩ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭১.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১২.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৫৩৩টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৫৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১৬ কোটি ৪১ লাখ ৮১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ আজ ১২ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৭.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৬৬.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭২.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২১৩.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৪ টির, কমে ১৭টির এবং অপরিবর্তিত রয় ২৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৭৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৪৯৬টি শেয়ার ১ লাখ ৫ হাজার ৬১৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৬৮ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৯.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৬৭.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৬টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৯৭৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৮৮ লাখ ১২ হাজার ৯৬ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩৮ কোটি ১২ হাজার ৮৮৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments