ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মা ভবিষ্যত ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি বিএমআরই প্রকল্পে ৩০০ কোটি টাকা অনুমোদন করেছে।

গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ব্যবসা সাম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি কারখানা আধুনিকায়ন ও মেরামত করার জন্য মূলধনী যন্ত্রপাতি কিনবে। এছাড়া কোম্পানিটি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments