
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা রিপোর্ট দাখিল করবেন তারা একটি সিস্টেমস জেনারেটেড প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। তাছাড়া ব্যবহারকারীরা তাদের ড্যাশবোর্ডে ইতিমধ্যে যেসকল রিপোর্ট জমা দিয়েছে তাও পাবেন। প্রতিমাসের ১০ তারিখের মধ্যে দাখিলকৃত বর্তমান রিপোর্ট সংশোধনও করা যাবে। এই প্লাটফর্মটি বিএসইসি বাইরের কোন সহযোগিতা ছাড়া প্রস্তুত করেছে।
এর ব্যবহারকারীরা রিপোর্ট প্রদানের নির্দিষ্ট সময়ের মধ্যে রাত-দিন যেকোন সময়ে রিপোর্ট জমা দিতে পারবেন। অন্যদিকে বিএসইসি এই জমাকৃত রিপোর্ট এককভাবে এবং সামষ্টিকভাবে বিশ্লেষণ করতে পারবে।
২০১৯ সালের জুলাই মাসে চালু হওয়া এই প্লাটফর্মটি এতোদিন প্রাতিষ্ঠানিক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরা তাদের মাসিক রিপোর্ট দাখিল করেছেন।
এদিকে আজ মঙ্গলবার বিএসইসি কর্তৃক আয়োজিত ‘অনলাইন রিপোর্ট সাবমিশন প্ল্যাটফর্ম’ নামে এক অনুষ্ঠান বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বিএসইসির সর্বক্ষেত্রে আইটি ব্যবহারের অবকাঠামোর জন্য খুব শিগগিরই একজন আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ করা হবে। এর মাধ্যমে বিএসইসির সকল অংশীজনের রিপোর্ট প্রদান সহজ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/সাই./রা
























Recent Comments