শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবিএসইসির টনিকে সূচকে বড় উত্থান
spot_img
spot_img

বিএসইসির টনিকে সূচকে বড় উত্থান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মার্জিন ঋণে সংশোধন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৬ ডিসেম্বর মার্জিন ঋণের নির্দেশনা দেওয়ার পর আজ সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৭৫.৬৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১০ শতাংশ বা ৭৩.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪২.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩১.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫২৩.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৬ টির, কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৫.৬৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৫২ লাখ ৮৩ হাজার ৮১১টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৮৪৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭২ কোটি ৬০ লাখ ৪৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ, ২৭ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ৩৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৬৬৯.২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪১৭.৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৫০৪.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃ্দ্ধি পায় ১৯৬ টির, কমে ১৪২ টির এবং অপরিবর্তিত রয় ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫১.৮৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ৫২০টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৮৮১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৪৫ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৫০ লাখ ২৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১২ শতাংশ বা ২১৭.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৩৯.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২৫ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৪৪৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ২৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ৭ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৪১৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments