ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তালিকাভুক্ত সিকিউরিটিজে প্রাইস আর্নিং রেশিও (পিই রেশি) ৪০ পর্যন্ত ১:০৮ অনুপাতে মার্জিন ঋণের নির্দেশনা দেওয়ার পর আজ সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৮.২৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৫ শতাংশ বা ১১৫.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫৬.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৪.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯১.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.২৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ১২৯টি শেয়ার ২ লাখ ৪ হাজার ২৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ ৫ হাজার টাকা।
গতকাল ১৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১১.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৪১.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৫.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৫৯.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৭২ লাখ ১৬ হাজার ২৬টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৪৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭০ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৫৫ শতাংশ বা ৩১৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৩৮.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫০টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৫৬৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৭৫ লাখ ৩ হাজার ৮৪৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ২০ কোটি ১৮ লাখ ৬ হাজার ৭২০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments