শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবিএসইসির হস্তক্ষেপে ফের দাঁড়াল পুঁজিবাজার
spot_img
spot_img

বিএসইসির হস্তক্ষেপে ফের দাঁড়াল পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা পতনের পর আবারও বিএসইসির হস্তক্ষেপে উত্থানে ফিরল পুঁজিবাজার। আজ ২৬ মে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৭২.৯৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৫০.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৭.৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০৭.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭২.৯৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৭টি শেয়ার ১ লাখ ৫ হাজার ৪১৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৩৯ কোটি ১২ লাখ ৫৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৩.৮১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ১৮৭.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬৩.৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.০৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৮৭.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৬টির, কমে ২৫০টির এবং অপরিবর্তিত রয় ৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ২০.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৭৮৯টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ১৪৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫১৩ কোটি ১১ লাখ ৭২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬ কোটি ৮৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৫ শতাংশ বা ১১৮.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৮০.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৩১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৫ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৯৭৭ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১ কোটি ৫০ লাখ ৯৬ হাজার ৯৪৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments