শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবিএসইসি চেয়ারম্যানের অনুরোধও কাজ হলো না: আতঙ্কে সূচকের সেঞ্চুরি পতন
spot_img
spot_img

বিএসইসি চেয়ারম্যানের অনুরোধও কাজ হলো না: আতঙ্কে সূচকের সেঞ্চুরি পতন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কঠোর লকডাউনে যাচ্ছে সারাদেশ-এমন আতঙ্কে পুঁজিবাজারে আজ বড় পতন হয়েছে। যদিও গেল সপ্তাহে বিনিয়োগকারীরা যেন আতঙ্কিত না হন সেজন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। তিনি এমনও বলেছেন যে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজার অবশ্যই খোলা থাকবে। কিন্তু কমিশনের চেয়ারম্যানের এই অনুরোধও কাজ হয়নি। আজ সপ্তাহের শুরুতে সূচকের সেঞ্চুরি পতন হয়েছে। ৮২.২৬ শতাংশ শেয়ারের দর কমার মধ্য দিয়ে ফের ছয় হাজারের নিচে নেমে এসেছে সূচক।

জানা যায়, আজ ২৭ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৪ শতাংশ বা ১০০.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৯২.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৭.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৮.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮২.২৬ শতাংশ শেয়ারের দর কমেছে। সারাদিনে ডিএসইতে ৫৯ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৫৩৬টি শেয়ার ২ লাখ ৭৫ হাজার ৮৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ ৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৯২.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩০১.৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯৯.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯১টির, কমে ১৫২টির এবং অপরিবর্তিত রয় ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫১.৩৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫৫ কোটি ৭ লাখ ৮১ হাজার ৩৭৪টি শেয়ার ২ লাখ ৫৪ হাজার ৮২৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৯৭ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৮ শতাংশ বা ২৯৭.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩৫৯.৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৮টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১৪ কোটি ৮ লাখ ২৫ হাজার ৯৭৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৭২ লাখ ১৬ হাজার ৫৯২ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১২৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৩৮৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments