ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেডের প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৩৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৫৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ২.৩৬ টাকা।
৩০ সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৪.৬২ টাকা।আগের বছর একই সময়ে যা ছিল ৬০.২৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments