ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) । কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো- অগ্রণী ইন্সুরেন্স লিমিটেড এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
অগ্রণী ইন্সুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৩ জুলাই দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments