ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিতে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড প্রকাশ করা হবে।
প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড: পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ বিকাল ৪ টা ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিক এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড: পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments