ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে –
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: কোম্পানিটির পর্ষদ সভা আজ ০৫ সেপ্টেম্বর দুপুর ২ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ফনিক্স ফিন্যান্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ০৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা প্রকাশ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments