ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৪ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর,
২০২১ তারিখে অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
বিডি থাই এ্যলুমিনিয়াম লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৪ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments