ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলো আজকের সভায় ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
লিবরা ইনফিউশন লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ১২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি গত ৭ মার্চ পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। কিন্তু অনিবারয কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছিল।
সূত্র জানায়, সভায় ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ১২ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা ও প্রকাশ করা হবে।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ব্রাক ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ১২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
পূবালী ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ আজ ১২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

Recent Comments