ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলাকালে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: বিডি ওয়েল্ডিং, আমরা নেটওয়ার্ক, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ।
জানা গেছে, বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
আমরা নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ৪৮.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৩.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৮১ শতাংশ বেড়েছে।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ২৫.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।
এছাড়া, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের শেয়ারে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments