ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আগেরদিন শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৫.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭২ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments