ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৬ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে এবং বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এ দিন লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৭ টাকা ৮০ পয়সায়। এ দিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।
লিগাসি ফুটওয়ারের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৪৯ টাকা ২০ পয়সায়। এ দিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।
এছাড়াও ন্যাশনাল ফীড মিল লিমিটেড বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৫ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৪২ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments