শুক্রবার, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিক্রেতা সংকটে ৮ কোম্পানি
spot_img
spot_img

বিক্রেতা সংকটে ৮ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলাকালে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: নাভানা ফার্মা, আইটি কনসালটেন্টস, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস।

জানা গেছে, নাভানা ফার্মার শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ৯৯.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৯.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।

আইটি কনসালটেন্টসের শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ৩৫.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ১৪.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৫৮ শতাংশ বেড়েছে।

এছাড়া, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments