ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি’র (বিজিআইসি) ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২২ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানীর প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তির জন্য দোয়া করেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ
সামাদ।
অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ার
হোল্ডার উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম নন-লাইফ প্রতিষ্ঠান বিজিআইসি ২০২৪ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের ওপর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করে।
সভায় অন্যান্যদের মধ্যে কোম্পানীর পাবলিক পরিচালক মো. শাকিল রিজভী, মনোনীত পরিচালক মোহাম্মদ মনজুর মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট, পরিচালক নাসির উদ্দিন চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানী সেক্রেটারী সাইফুদ্দিন আহমেদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ























Recent Comments