
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি মনোস্পুলের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল ১ জানুয়ারি, (রোববার) বিএসইসি কোম্পানিটি লভ্যাংশ প্রত্যাখান করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিডি মনোস্পুল ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১০ শতাংশ বোনাস।
উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments