ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৮ থেকে ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৭.৮৮ শতাংশ। এদিকে এইচ.আর. টেক্সটাইলের ১৭.২৩ শতাংশ দর বেড়ে এ তালিকার দ্বিতীয় এবং এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৭.০৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া, সপ্তাহটিতে এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইহাম কটনের ১৫.২৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১৫.০০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৩.৫৪ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১২.৫২ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ১১.৭৬ শতাংশ, সাইহাম টেক্সটাইলের ৯.১৫ শতাংশ এবং আমরা টেকনোলজিসের ৮.৬২ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments