ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ২৮.৭২ শতাংশ বেড়েছে। এদিকে আল-হাজ্ব টেক্সটাইল মিলসের শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ২৩.৯০ শতাংশ বেড়ে এ তলিকায় দ্বিতীয় এবং এপোলো ইস্পাতের শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ২৩.৬৮ শতাংশ বেড়ে তলিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহটিতে এ তালিকায় আরও রয়েছে- তসরিফা ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং, সোনালী পেপার, রিংশাইন, পাওয়ার গ্রিড, সিলভা ফার্মা এবং রেনউইক যজ্ঞেশ্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments