ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল অর্থাৎ পুঁজিবাজারে চার কার্যদিবস লেনদেন হয়। আলোচ্য সময়ে বা ২৯ ডিসেম্বর, ২০২৪ থেকে ২ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪৪ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৯.৫১ পয়েন্টে অবস্থান করছে, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে ০.০৭ পয়েন্ট।
এদিকে আলোচ্য সপ্তাহে সিরামিক খাতে পিই রেশিও সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করেছে। সমাপ্ত সপ্তাহে এই খাতে পিই রেশিও ৮৩.০২ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়াও ভ্রমণ ও অবকাশ খাতে ৫৭.৬৪, পাট খাতে ৩৬.৯৯, ট্যানারি খাতে ৩৫.৪৭, কাগজ ও প্রকাশনা খাতে ২৩.৬৪, আইটিতে ১৭.৬৮, বিবিধ খাতে ১৭.০৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৩.৮১, সিমেন্ট খাতে ১৩.৭৮, টেলিকমিউনিকেশনে ১৩.০৭, বীমা খাতে ১৩, আর্থিক খাতে ১২.০১, টেক্সটাইল খাতে ১১.৬৮, ওষুধ ও রসায়ন খাতে ১১.২১, প্রকৌশল খাতে ১০.৬৩, সেবা ও আবাসন খাতে ১০.৩১, ব্যাংক খাতে ৬.৫২, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪.৮৯ পয়েন্ট এবং মিউচুয়াল ফান্ড খাতে পিই রেশিও ৩.২৭ পয়েন্টে অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments