ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ২৭ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ২২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ন্যাশনালের লেনদেন হয়েছে ৭ কোটি ১০ লাখ টাকা। এবং ৬ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে– ব্র্যাক ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ, বিএসিই, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং ফাইন ফুডস লিমিটেড।
আরও পড়ুন: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা
ডেইলি শেয়ারবাজার ডটকম/আর.


































Recent Comments