ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৮ থেকে ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে এই ফান্ডটির ইউনিট দর কমেছে ২৩.৮২ শতাংশ। এদিকে সপ্তাহজুড়ে খান ব্রদার্সের ১৩.১২ শতাংশ দর কমে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং ইস্টার্ন লুব্রিকেন্টেসের ১১.৭১ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আলোচ্য সপ্তাহটিতে লুজারের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংকের ১১.৪৬ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১১.০০ শতাংশ, জেমিনি সী ফুডের ১০.৩৭ শতাংশ, ফাইন ফুডসের ১০.২৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৯.৬১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৪৬ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৯.০১ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments