ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৪-২৮ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে এনআরবি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে এই কোম্পানির ৭৮ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে লাভেলোর সপ্তাহজুড়ে ৫৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সপ্তাহজুড়ে ৫০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আরোও রয়েছে- অগ্নী সিস্টেমস, মিডল্যান্ড ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন ব্যাংক, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ফাইন ফুডস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments