ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১১ আগস্ট থেকে ১৫ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামীক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ ৪৭.২৭ শতাংশ বেড়েছে। এদিকে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৩০.২১ শতাংশ দর বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর ২৪.৩৯ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকার অন্যান্য কোম্পানিগুলোর শেয়ার দর- ঢাকা ডাইংয়ের ২২.৫২ শতাংশ, এবি ব্যাংকের ২২.২২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২২.২২ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ২২.০০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ২১.৪৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ২১.৪৩ শতাংশ এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ২১.২৪ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments