ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৪ মার্চ থেকে ২৮ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯.৮৬ শতাংশ। শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিকে সপ্তাহটিতে সিটি জেনারেল ইন্সুরেন্সের ৯.৮০ শতাংশ দর বেড়ে এই তালিকার দ্বিতীয় এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৭.৬৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
সপ্তাহটিতে এই তালিকায় আরও রয়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments