
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯০০ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে কোম্পানিটি ৫ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৭০৮টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৪৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭১ কোটি ৮২ লাখ টাকা।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৩৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৮ কোটি ৯৪ লাখ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, আলিফ ম্যানুফ্যাকচারিং, বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্ কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments