ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ২১ মে, ২০২৩ তারিখ থেকে ২৫ মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশনেয়া কোম্পানিগুলোর মধ্যে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির প্রথমে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সাপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ১৬৫ টাকা ৩০ পয়সা। আর গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩৯.০২ শতাংশ। যার টাকার পরিমান দাঁড়িয়েছে ১২৭ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার।
এদিকে দ্বিতীয় স্থানে থাকা নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ২৫.৩৯ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ২১.৮৬ শতাংশ। কোম্পানিটি “এ” ক্যাটাগরির তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ডিএসইতে গেইনার তালিকায় থাকা “এ” ক্যাটাগরির অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সুরিদ ইন্ডাস্ট্রিজ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments