মঙ্গলবার, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবিদেশে ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
spot_img
spot_img

বিদেশে ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদেশি দূতাবাসের নির্ধারিত স্থানীয় এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করা ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২২ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা বাংলাদেশি মুদ্রায় সংগ্রহ করা ভিসা ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় অথবা নির্ধারিত ব্যাংক হিসাবের অনুকূলে বিদেশে প্রেরণ করতে পারবে। এর ফলে ভিসা-সংক্রান্ত অর্থ লেনদেনের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

এতদিন এ ধরনের অর্থ বিদেশে পাঠানোর ক্ষেত্রে স্পষ্ট নীতিমালা না থাকায় ব্যাংক ও ভিসা প্রসেসিং এজেন্টদের বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার মুখোমুখি হতে হতো। নতুন নির্দেশনার ফলে সেই অনিশ্চয়তা দূর হবে এবং বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণের পথ আরও সহজ হবে।

তবে এ সুবিধা গ্রহণের ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস নির্ধারিত হারে সংগ্রহ করতে হবে। পাশাপাশি দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংগ্রহ করতে হবে, যার সঙ্গে আবেদনকারীভিত্তিক ফি আদায়ের বিস্তারিত বিবরণী সংযুক্ত থাকতে হবে।

এ ছাড়া বিদেশে অর্থ প্রেরণের আগে প্রযোজ্য সব ধরনের কর যথাযথভাবে কর্তন ও পরিশোধ নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন সিদ্ধান্তের ফলে ভিসা ফি সংগ্রহ ও প্রেরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে। একই সঙ্গে ব্যাংক ও ভিসা প্রসেসিং এজেন্টদের কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে ভিসা আবেদনকারীদের সেবা গ্রহণের ক্ষেত্রেও।

তবে সাধারণ আবেদনকারীদের জন্য ভিসা ফি কমছে না এবং নতুন কোনো আর্থিক সুবিধাও যুক্ত হচ্ছে না। তবে পুরো প্রক্রিয়াটি আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও ঝামেলামুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments