সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিনিয়োগকারীদের হতাশ করলো ফার্স্ট ফাইন্যান্স
spot_img
spot_img

বিনিয়োগকারীদের হতাশ করলো ফার্স্ট ফাইন্যান্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।

রোববার (২৮ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৬৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ৫ টাকা ৮৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ দায় ছিল ৪৬ টাকা ১০ পয়সা।

আগামী ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই ।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments