ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৮১ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৫ টাকা ১৫ পয়সায়।
লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে।। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments