শুক্রবার, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবিনিয়োগকারীদের পোর্টফোলিও’র নেগেটিভ ব্যালেন্স কমছে
spot_img
spot_img

বিনিয়োগকারীদের পোর্টফোলিও’র নেগেটিভ ব্যালেন্স কমছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘ দরপতনে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে নেগেটিভ ব্যালেন্সের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। তবে গেল সপ্তাহ থেকে বাজার ইতিবাচক আচরণ করায় সেই নেগেটিভ ব্যালেন্সের পরিমাণ কমে আসছে। আজ ১৩ মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৭১.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৬ শতাংশ বা ৯৭.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৬৫.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬৫.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩ টির, কমেছে ৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭১.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ২৫ টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ৯৯৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৯৮ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৮.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৬ হাজার ৬৬৮.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১ হাজার ৪৩৫.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ২ হাজার ৪২৫.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১৯৩ টির, কমেছিলো ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫০.৯২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিলো। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ১১ টি শেয়ার ১ লাখ ৯৬ হাজার ৭৬৮ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ১ হাজার ৬১ কোটি ২০ লাখ ৬৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬২ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২২ শতাংশ বা ২৩৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৭৯৯.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১১টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ২৯২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ১১২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ১৮০ টাকা।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments